Wednesday, September 16, 2026

কাঁটাতার

আদিগন্ত সবুজচায়ের বাগানে ছুঁয়ে যাচ্ছে 

সকালের রোদআনমনা হাওয়া

এ দিগন্ত থেকে ওদিগন্তে সবুজের কোলাহল আর

আমি দ্রুতগতিতে ছুটে চলেছি দিগন্তের বিপরীতে

চা বাগানের বুক চিরে কাঁটাতারের বেড়া এফোঁড় ওফোঁড় 

আমার খুব ইচ্ছে ছুটে যাই ওইদিকেছুঁয়ে আসি ওদিগন্ত 

দেখে আসি তোমার সবুজ কতটা বেপরোয়াআমার 

সবুজ খেত খামারচায়ের বাগান, ধুলোবালি 

অথচ কাঁটাতারের ওপারে তোমার দেশআর

                         কাঁটাতারের এপারে আমার 

 

নিকনো উঠোনখড়ের গাদা আর কাঁঠালগাছের 

সারিওই এক্কা দোক্কা খেলা বাচ্চা গঙ্গাফড়িং 

মাচা বেয়ে কচি লাউয়ের ডগা কাঁটাতার পেরিয়ে 

ছুঁয়ে যাচ্ছে তোমার আকাশএঘর থেকে ওঘর 

সকালের রোদ্দুরে খেলছে ফিঙে আর ছায়া উঠোন  

আমার খুব ইচ্ছে,  বসে দুদণ্ড জিরিয়ে নিই ওই 

কাঁঠালের ছায়ায় মাদুর পেতেবুঝে আসি 

তোমার ছায়া কতটা শীতলআমার এক কলসি জল 

অথচ কাঁটাতারের ওপারে তোমার দেশআর

                         কাঁটাতারের এপারে আমার 

 

অঘ্রানের শেষে সন্ধ্যের ধুপধুনো আর আজানের 

সুরকুয়াশা হিমের আস্তরণ ঢেকে রাখে 

মহাকালীতলার মাঠশিমুল গাছের সারি 

কাঁটাতার পেরিয়ে বনজোছনা ছড়িয়ে পড়ে 

পীরের দরগায়মেঠোপথে বাড়ি ফিরে যাওয়া  

বালকতার মিঠে সুরের মনকেমনিয়া বাঁশিতে 

আমার খুব ইচ্ছেতোমার চাঁদের আলোয় ভেসে যাই 

একবার সেরে উঠি সূর্যাস্ত স্নান,  কুয়াশার আদর 

অথচকাঁটাতারের ওপারে তোমার দেশতৌহিদ

                      আর কাঁটাতারের এপারে আমার

0 comments: